ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ) কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এটি ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর প্রধান গুরুত্ব বহন করছে। আল-আলম টিভি ও তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার কয়েক ঘণ্টা পরই এই গুরুত্বপূর্ণ ভাষণ সম্প্রচার করা হবে।
ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, ভাষণে দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা নীতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে।


















