ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে অবগত দুইজন কর্মকর্তা ও একটি আঞ্চলিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই শিক্ষার্থী।
স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে হরমোজগান প্রদেশের মিনাব শহরের শাজারে তায়্যিবেহ প্রাথমিক বিদ্যালয়কে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। সে সময় বিদ্যালয়ে প্রায় ১৭০ জন ছাত্রী উপস্থিত ছিল। হামলার পর অনেক শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। নিহতদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


















