ইরানের ভূখণ্ডে হামলা শুরু করেছে ইসরাইল। স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এই হামলা শুরু হয়।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল ও জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে ইরানকে লক্ষ্য করে হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।
এ পরিস্থিতিতে ইসরাইলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার জন্য সতর্ক করা হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানো হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, ইসরাইল রাষ্ট্রের ওপর সম্ভাব্য ঝুঁকি দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে হামলার পর ইসরাইলের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বাজতে শুরু করেছে। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষকে বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য সতর্ক করেছে।
বার্তায় বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে সবাইকে নিকটবর্তী সুরক্ষিত আশ্রয়কেন্দ্র সম্পর্কে সচেতন থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।


















