পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালায় বয়সের বড় ব্যবধানের এক বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ৭০ বছর বয়সী হাকিম বাবরের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছেন ২২ বছরের এক তরুণী।
এ অসম বয়সের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই কনটেন্ট ক্রিয়েটর ও কৌতূহলী মানুষের ভিড় জমে তাদের বাড়িতে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
সমালোচনার জবাবে হাকিম বাবর বলেন, বয়স কেবল একটি সংখ্যা। মানুষের মন তরুণ হওয়াটাই আসল বিষয়। তিনি জানান, তার নববিবাহিতা স্ত্রী একজন ডিভোর্সি এবং ডিভোর্সি নারীকে বিয়ে করা ইসলামে উৎসাহিত করা হয়েছে বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, তিনি কোনো অনৈতিক কাজ করেননি। তবুও অনেকে অযথা নেতিবাচক মন্তব্য করছেন। যারা সমালোচনা করছেন, তাদের অনেকেই সম্পর্কের নামে প্রতারণা করেন বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে তার স্ত্রীও বলেন, সত্যিকারের ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। সত্যিকারের ভালোবাসা পেলে দেরি না করে বিয়ে করা উচিত।
হাকিম বাবর জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের পর তিনি তার স্ত্রীকে নিয়ে প্রথমে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাবেন। এরপর নেদারল্যান্ডসে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।


















