অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। এ বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয় বলেন, আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। অভিনেতা বর্তমানে নেপালে শুটিংয়ে আছেন।
ইকরার চাচা বিপু খান এশিয়া পোস্টকে বলেন, “আমি ময়মনসিংহের ভালুকায় আছি। পরিবারের সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি।”
জাহের আলভী ও ইক্রা ২০১০ সালের ৯ নভেম্বর বিবাহিত হন এবং তাদের একটি ছেলে রিজিক রয়েছে।


















