জামাইয়ের লড়াই’ সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পায়নি। এতে অভিনয় করেছেন হিরো আলম। বিভিন্ন মাধ্যমে খবর ছড়ায়, সিনেমাটির প্রযোজক আশির দশকের চিত্রতারকা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
তবে এ দাবি নাকচ করেছেন উজ্জ্বল। তিনি বাংলা ভয়েস কে জানান,“আমি সিনেমাটির প্রযোজক নই। তবে বাবুল রেজা আমার কাছে সহযোগিতা চেয়েছিল, তাই সহায়তা করেছি। বাবুল আমার সহকারী—সেই জায়গা থেকে পাশে থেকেছি।
এই সিনেমায় কারা অভিনয় করেছেন তাও আমি জানি না। হয়তো কৃতজ্ঞতা থেকে আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে। একটি মহল বিষয়টি নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করছে।”
এদিকে, একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন জানান, তিনি সিনেমাটিতে নায়িকার বোনের চরিত্রে অভিনয় করেছেন। জানা গেছে, প্রযোজক নতুন করে আবেদন করলে সার্টিফিকেশন বোর্ড বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালের ২০ নভেম্বর সিনেমাটির নির্মাণকাজ শুরু হয় এবং পরের বছর শেষ হয়। সিনেমাটিতে হিরো আলম ছাড়াও অভিনয় করেছেন মুনমুন, গাঙ্গুয়া, নুসরাত ও জারা জেরিন প্রমুখ।


















