নিজস্ব সংবাদদাতা :
যশোরের শার্শায় ৩০৫ পিস মাদকদ্রব্য ‘ইয়াবা ট্যাবলেটসহ কারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যশোর র্যাব-৬, সিপিসি-৩ এর সদস্যরা।
গতকাল (৩১ শে মার্চ) মঙ্গলবার রাত ১১ দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া আমতলার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১ এপ্রিল) বিকালে র্যাব এক পেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত কারুক হোসেন, শার্শার পার্শ্ববর্তী কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা, তার পিতার নাম মোকসেদ গাইন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি বড় মাদকের চালান পাচার হবে’ এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস টিম বাগআঁচড়া আমতলার মোড়ে অভিযান চালিয়ে ফারুক হোসেনকে ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। পরবর্তীতে জব্দকৃত মাদক ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাব।
















