মোঃ মনির মন্ডল, সাভার সংবাদদাতা :
সাভারে ব্যাংক কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা।
বুধবার (১ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এর আগে, মঙ্গলবার রাতে সাভার পৌরসভা এলাকার ব্যাংক কলোনিতে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সে,শরীয়তপুর জেলার নড়িয়া থানার শালধ এলাকার মৃত সৈয়দ ওয়াজউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৫) ।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ২ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিয়ে জব্দ করা আলামতসহ গ্রেপ্তারকে থানায় হস্তান্তর করা হয়েছে।


















