মোঃ সাজ্জাদ হোসেন হাকিম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাওয়াক মোড়ে অভিযান চালিয়ে ৩৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট মাদক কারবারিকে আটক করা হয় এবং তার কাছ থেকে অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


















