উত্তর কোরিয়া ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে তীব্র নিন্দা জানিয়েছে।
রোববার (১ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, এই হামলা ‘জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন’।
মুখপাত্র আরও উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ‘প্রত্যাশার মধ্যেই ছিল’ এবং যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টারসুলভ’ স্বভাবের কারণে এ ধরনের পদক্ষেপ অনিবার্য ছিল।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসী যুদ্ধ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়।
উত্তর কোরিয়া এ হামলার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা আরও বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।


















