বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন। তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে ব্যবস্থা নিতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নতুন রাষ্ট্রপতিকে দিয়ে উদ্বোধনের দাবিও জানানো হয়। নোটিশে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


















