মো. সোহাগ হোসেন, শার্শা (যশোর) সংবাদদাতা :
আগামী ২৭ এপ্রিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যশোরের শার্শা উপজেলার উলাশীর সেই জিয়া খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন তারই বড় সন্তান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে শনিবার দুপুরে জিয়া খাল খনন উদ্বোধনস্থল পরিদর্শনে আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় প্রতিমন্ত্রী আমিতের সফরসঙ্গী ছিলেন, যশোরের জেলা প্রশাসক (ডিসি) আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি এ্যাড: সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এসময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সমবায় সম্পাদক রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাসসহ স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















