মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আবারও চোরাচালানবিরোধী অভিযানে শক্ত অবস্থান দেখিয়েছে। পৃথক দুটি অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করা হয়েছে।
তবে অভিযানের সময় টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়।
সোমবার (৩০ মার্চ) বিকেলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল—ফুলবাড়ী সীমান্ত দিয়ে একটি সংঘবদ্ধ চক্র বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি পাচারের পরিকল্পনা করছে। এর ভিত্তিতে রবিবার (২৯ মার্চ) সকাল থেকে রামখানা বিওপি ও অনন্তপুর ক্যাম্পের সদস্যরা পশ্চিম রামখানা ও নাগরাজ সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেন।
অভিযান চলাকালে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তাভর্তি কাপড় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৬৭টি স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি সিল্ক শাড়ি এবং ৩ থান প্যান্টের কাপড়, যার মোট আনুমানিক মূল্য ২৪ লাখ ৬৬ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তেই তাদের অভিযান অব্যাহত থাকবে।
উত্তরাঞ্চলের সীমান্তে সম্প্রতি চোরাচালান তৎপরতা

















