টাঙ্গাইলে ৫০ থেকে ১০০ তলা বহুতল ভবন নির্মাণের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এই প্রকল্পের আড়ালে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে।
এদিকে, এ বিষয়ে সংবাদ প্রকাশের পর ATN News-এর সাংবাদিক সানভীকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই জাহাঙ্গীরের বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়ভাবে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয়দের দাবি, জাহাঙ্গীরের বিরুদ্ধে শিক্ষাখাতেও দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। তার এমন কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছে এবং তার ক্ষমতার উৎস কোথায়—তা জানতে চান টাঙ্গাইলবাসী।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে প্রতারণা ও হুমকির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


















