ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গুরুত্বপূর্ণ এলেঙ্গা বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।
আজ বুধবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে তিনি সেখানে পৌঁছান।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। এ সময় সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সক্রিয় থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য অংশীজন।
এদিকে, ঢাকা-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল-এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানবাহনের চাপ থাকলেও কোথাও উল্লেখযোগ্য যানজট দেখা যায়নি বলে জানা গেছে।


















