এএফসি ওমেন্স ফুটবল ডে ২০২৬ উৎপাদন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে ফুটবল ফেস্টিবল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান উপলক্ষে গোপালপুর সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য ফুটবল উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ নারী ফুটবলের উন্নয়ন এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। তারা বলেন, নারী ফুটবলের প্রসার ও তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ক্রীড়াপ্রেমী আব্দুল লতিফ, একাডেমির সহ-সভাপতি বাদল, একাডেমির কোচ ও বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম রায়হান বাপন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কাঞ্চনসহ অন্যান্য শিক্ষক ও ক্রীড়াবিদরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার। আরও অন্যান্য তরুণ খেলোয়াড়দের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়, যা খেলোয়াড় ও ক্রীড়ামোদিদের অনুপ্রেরণা বৃদ্ধিতে সহায়ক। আরও উপস্থিত ছিলেন সিনিয়র খেলোয়াড় সুমন ও মমিনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
ফুটবল ফেস্টিবলে স্থানীয় তরুণী খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ম্যাচ ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।


















