সিরাজগঞ্জের পৌরসভা মুক্ত মঞ্চে এলাকায় গ্রীন ন্যাচার ডেভলপমেন্ট ফাউন্ডেশন (জিএনডিএফ)এর উদ্যেগে ১৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫ টায় থেকে জিএনডিএফ স্বেচ্ছাসেবক টিমের আয়োজনে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ নাহিদ হাসান নয়ন। আরো উপস্থিত ছিলেন জিএনডিএফ এর উপদেষ্টা মোঃ রনি সেখ, চেয়ারম্যান শাহরিয়া নাফিজ শাওন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল হাসান মাহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন বাপ্পি, কোষাধ্যক্ষ রায়হান কবির পারভেজ, দপ্তর সম্পাদক মোঃ নাদিম সেখ, প্রচার সম্পাদক মোঃ ইমন হাসান এছাড়াও আরো উপস্থিত ছিলেন জিএনডিএফ এর স্বেচ্ছাসেবক টিমের অন্যান্য সদস্যবৃন্দ।
স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। ইফতার বিতরণ কর্মসূচিতে সকলেই সর্বাত্মক সহযোগিতা করেন। ইফতার পেয়ে উপকারভোগীরা জিএনডিএফ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


















