মোঃ মনির মন্ডল,সাভার সংবাদদাতা :
আশুলিয়ায় জিরাবোঝাই ট্রাক আটক করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে থানার এসআই আনোয়ারকে ক্লোজ করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।
এর আগে (৩০ মার্চ) মঙ্গলবার বিকেলে আশুলিয়ায় জিরাবোঝাই ট্রাক আটকে ১৫ লাখ টাকা আদায় করার অভিযোগ ওঠে এসআই আনোয়ার হোসেনের বিরুদ্ধে।
ওই ঘটনার ভুক্তভোগী ফারুক হোসেন তাৎক্ষণিক জোরপূর্বক টাকা আদায় করার বিষয়টি ঢাকা জেলা পুলিশ সুপারকে জানান।
পরে ঢাকা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে ভুক্তভোগী ফারুক হোসেনকে ১৫ লাখ টাকা ফেরত দিতে এসআই আনোয়ারকে বাধ্য করা হয়। এরপর ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মঙ্গলবার রাতেই এসআই আনোয়ারকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘এসআই আনোয়ার হোসেনকে কী কারণে ক্লোজ করা হয়েছে বিষয়টি আমার জানা নেই।


















