টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ধনবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম, ধনবাড়ী থানা-এর অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন উপস্থিত সবার সঙ্গে পরিচিত হন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। তিনি ধনবাড়ীর মানুষকে সঠিকভাবে সেবা প্রদান করে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
এছাড়া সম্মিলিত উদ্যোগে ধনবাড়ীকে মাদক, চাঁদাবাজি, দখলদারিত্ব, অনিয়মিত সালিশ ও ইভটিজিংমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা দেন তিনি।


















