ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলায় ভোটগ্রহণ চলাকালে প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী।
আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে অভিযোগ উঠে। এ সময় দায়িত্বরত সেনা সদস্যরা তাকে আটক করেন।
এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে বলে জানা গেছে।

















