শেরপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই পোস্টে জানানো হয়, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানেই রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নুরুজ্জামান বাদল শেরপুর জেলার একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শেরপুর-৩ আসন থেকে আগামী নির্বাচনের জন্য দলের হয়ে লড়তে প্রস্তুতি নিচ্ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।
সর্বশেষ
শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল
এই বিভাগের আরো খবর
হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার
মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১
ইমেইল: info.banglavoicebd@gmail.com
© 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.


















