১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত। এ পদে কোটা সংরক্ষণ করা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হবে। অবিলম্বে প্রস্তাব বাতিল না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন দপ্তরে কর্মরত পেশাজীবীরা অংশ নেন।


















