নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে আজ বাদ মাগরিব টাঙ্গাইলের বায়োস্কোপ চত্বরে মাইলস্টোনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলার সংগঠক তুষার আহমেদ, চলচ্চিত্রকার ও সাংবাদিক রিয়াজুল রিজু, ত্রিবেণী সংগঠনের সভাপতি বাপ্পি খান, জেলা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, জেলা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক প্রেমা সরকার, সদস্য শিশির ও স্মরণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাংবাদিকবৃন্দ।
আয়োজকরা জানান, এই দোয়ার মাধ্যমে তাঁরা নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা ও সংশ্লিষ্টদের প্রতি সহানুভূতি জানাতে চেয়েছেন।


















