নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইল জেলা পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ২০২৫ আজ সকালে শহরের ভিক্টোরিয়া ফুড জোন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভাটি শুরু হয় সকাল ১০টায়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও জেলা পরিবেশক মালিক সমিতির প্রধান উপদেষ্টা আবুল কালাম মোস্তফা লাবু।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামীমুর রহমান খান শামীম। এছাড়াও বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আরফান আলী খান, মীর মহব্বত হোসেন, মহব্বত হোসেন (সাধারণ সম্পাদক, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন), সাইমন তালুকদার রাজিব, আহসান খান আছু, মাহফুজুর রহমান মামুন, দুলাল চন্দ্র সাহা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম সিদ্দিকী, এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
সাধারণ সভার দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সমিতির নির্বাচন। সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হন শামীমুর রহমান খান শামীম এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক।
সভায় ধাপে ধাপে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।


















