মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ সংবাদদাতা :
গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় চারজনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গোপালগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বাংলা ভয়েস এর সংবাদদাতাকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ তথ্য জানান।
তিনি জানান, এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলা ভয়েস এর সংবাদদাতা মো: শিহাব উদ্দিন সর্বশেষ খবর জানিয়েছেন, সংঘর্ষে রমজান, দীপ্ত ও সোহেল রানা নামে তিনজন ও আরেক এক জন মারা গেছে। এছাড়াও আহত হয়েছেন আরও অন্ত:ত ২০ জন। চিকিৎসার জন্য কেউ কেউ খুলনায় রওনা হয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় রাত ৮টা থেকে বৃহষ্পতিবার সকাল ৬টা পর্যপন্ত গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে।


















