নিজস্ব সংবাদদাতা :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত হলো “থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস অ্যান্ড স্ক্রিনিং ক্যাম্পেইন”।
রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বায়োটেক) বিভাগের সেমিনার রুমে দিনব্যাপী এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে বায়োটেক ক্লাব ও BioTED।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু জুবায়ের, প্রক্টর প্রফেসর ড. মো. ইমাম হোসেন এবং ছাত্রকল্যাণ ও পরামর্শদান পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়োটেক বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. এম. মোহিউদ্দিন। ক্যাম্পেইনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন BioTED-এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোগাতুল ইসলাম।
ক্যাম্পেইনে থ্যালাসেমিয়ার ঝুঁকি নির্ধারণ, প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের মাঝে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়। বক্তারা বলেন, সময়মতো স্ক্রিনিং ও সচেতনতা বৃদ্ধি এই জেনেটিক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


















