ইমাম হাসান সোহান, ধনবাড়ী সংবাদদাতা :
“নেই পাশে কপউ যার, সমাজসেবা আছে তার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৯মে) ধনবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অবহিতকরণ সেমিনারে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল মোতালেব, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রান্তিক পেশাজীবী, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমীন। প্রকল্পের সুবিধাভোগী জনগোষ্ঠী হিসেবে কামার,কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারক, জুতা মেরামত / প্রস্তুতকারী(মুচি), কাঁসা/ পিতলপণ্য প্রস্তুতকারক,লোকজযন্র / লোকজ শিল্পী,নকশীকাঁথা শিল্প, শীতল পাটি প্রস্তুতকারী ও শতরঞ্জী বিবেচিত।
বাংলাদেশের হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে দরিদ্রসীমা থেকে বের করে আনতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।


















