নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম,কনসালটেন্ট (ফিজিও) ডা: মো: ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি রুহুল আমীন সিরাজী, সিআরডিডি সভাপতি আবরার ইউসুফজাই (তনু) প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিবন্ধী ৬৫ জন কে হুইল চেয়ার, ৮ জন কে ট্রাই সাইকেল, ০৩ জন কে ফোল্ডিং ওয়াকার, ৩ জন কে কর্ণার চেয়ার ও ৩ জন কে টয়লেট চেয়ার বিতরণ করেন।


















