বাংলা ভয়েস ডেস্ক :
কুষ্টিয়ার কুমারখালীতে কৃষিকাজ করার সময় কামড়খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে এসেই এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত কৃষকের নাম কামরুজ্জামান প্রামাণিক (৫০)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের করিম প্রামাণিকের ছেলে। তিনি পেশায় কৃষক।
কামিরুলের ভাতিজা সোলাইমান বলেন, দুপুরে চরের মাঠে চাচা সকাল ১১টার দিকে কলার বাগান পরিষ্কার করছিল। সে সময় হঠাৎ রাসেল ভাইপার সাপে কামড় দেয়। তখন চাচা নিজেও সাপটিকে মেরে ফেলে এবং আমরা সাপসহ চাচাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।ভর্তির প্রায় ৩০ মিনিট পরে সেখানে চাচা মারা যান।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, কৃষিকাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালে আছে।


















