জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) দুপুর ২ টার দিকে বাহেলা আল আমান জামে মসজিদ থেকে জুলাই ঐক্য বেলকুচি শাখার ব্যানারে জাতীয় নাগরিক পাটির বেলকুচি প্রতিনিধি মূসা হাসেমীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।মিছিলটি আল আমান মসজিদ থেকে বের হয়ে বেলকুচির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুকুন্দ জাতি বাজার যাত্রী ছাউনিতে এগিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা সাধারণ জনগণের উপর জুলুম নির্যাতনকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান।
এসময় সমাবেশ উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) বেলকুচি উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম মনি,মোঃ নয়ন, ও বাংলাদেশ ইসলামী আন্দোলন বেলকুচি উপজেলার সহ সভাপতি মোঃ আব্দুল আলিম, বাংলাদেশ ইসলামী আন্দোলন বেলকুচি উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা,জামাতে ইসলামী বাংলাদেশ বেলকুচি উপজেলার ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল আলিম রব্বানী,বাংলাদেশ যুব বিভাগের বেলকুচি উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম তালুকদার সহ বেলকুচি উপজেলার অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

















