মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাড়িতে বিদ্যুৎ সংযোগের সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্টে রাকিব হাসান নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকার চর টেপার কুটি উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই এলাকার ডাক্তার আব্দুল মান্নানের ছেলে।
উপজেলার কচাকাটা থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হাসান নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে চর টেপার কুটি উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই এলাকার ডাক্তার আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নতুন বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন রাকিব এসময় অসাবধানতা বিদ্যুতায়িত হলে গুরুতর অসুস্থ্য হন। স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিদ্যুৎ স্পৃষ্টে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে ইউডি মামলা হয়েছে। নিহতের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


















