মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন (৬০) নামের এক স’মিল ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০ টায় কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মটরসাইকেল আরোহী জয়নাল নাগেশ্বরী উপজেলার ভিতর বন্দ ইউনিয়নের নন্তনপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, নিহত জয়নাল আবেদীন তার শ্যালক জুয়েলের সাথে মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম থেকে ভিতরবন্দ যাচ্ছিলেন এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জয়নাল আবেদীন চাপা পরে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল চালক জুয়েলকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


















