মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালুচর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণে একটি নির্জন বালু চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে এলাকার কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় চরের বালুতে দুই পা ছাড়া সম্পুর্ন শরীর পুতে রাখা অবস্থায় লাশটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, ‘খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। লাশে পচন ধরেছে ফলে আঙুলের ছাপের মাত্র ১৫ ভাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান।


















