সাত্তার আব্বাসী, ভ্রাম্যমাণ সংবাদদাতা :
সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্র-জনতার আন্দোলন ২০২৪-এ শহীদ হওয়া সকল শহীদদের স্মরণে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী তাতি দল এনায়েতপুর থানা শাখা।
রবিবার এনায়েতপুরের বেতিল বাজারে এই মাহফিল অনুষ্ঠিত করা হয়।
উক্ত অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ ইমরান হোসেন। দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা একত্রে ইফতার গ্রহণ করেন।
এসময় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল এনায়েতপুর থানা শাখার সাবেক সভাপতি আতাউর রহমান (আতা)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ সাইদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাতী দল এনায়েতপুর থানা শাখার সভাপতি মোঃ আনসার আলী বেপারী, জাতীয়তাবাদী দল বিএনপি এনায়েতপুর থানা শাখার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রজব আলী মেম্বার, জাতীয়তাবাদী কৃষক দল এনায়েতপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, জাতীয়তাবাদী যুবদল এনায়েতপুর থানা শাখার যুগ্ন আহবায়ক মোহাম্মদ ফরিদুল ইসলাম (ফরিদ) প্রমুখ।
ছাত্র জনতার আন্দোলন ২০২৪ এর সকল শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র ও যুবসমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


















