মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে ধানক্ষেত থেকে অটোচালক বেলাল হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০১ মার্চ) জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরারভিটা গ্রামের ধান ক্ষেত থেকে বেলাল হোসেনর লাশ উদ্ধার করা হয়। তিনি পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের নুরনবি মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০টার দিকে ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে
ঘটনাস্থলে তার অটোটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে
তাকে হত্যা করে তার অটো ছিনতাই করেছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘ধানক্ষেত থেকে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


















