মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের তিস্তা নদীর চরে জমি চাষ করতে গিয়ে ট্রাক্টরের লাঙলে কাটা পড়ে প্রকাশ চন্দ্র (১৮) নামে এক যুবককে মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার গুণাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত প্রকাশ চন্দ্র ওই গ্রামের মৃত তারপদ চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, এলাকার মোজাম্মেল হক মোজা মিয়ার ট্রাক্টর দিয়ে নন্দুনেফরা গ্রামের তিস্তা নদীর চরে জমি চাষ করার সময় নিহত প্রকাশ চন্দ্র ওই ট্রাক্টরে বসে ছিলেন। এ সময় অসাবধানতা বশত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে লাঙলে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















