নিজস্ব সংবাদদাতা :
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসব ২৫ উপলক্ষে জুলাই -আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত যুবদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে জুলাই- আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত যুবদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ টাঙ্গাইল জেলা পরিষদ এর সহযোগিতায় জুলাই-আগস্ট অভ্যুত্থানে ০৯ জন শহীদ পরিবার কে ৩০ হাজার টাকা করে এবং ২১৭ জন আহত যুবদের ৫ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

















