নিজস্ব সংবাদদাতা :
“আসুন নিজে বদলাই, নিজেরা বদলাই” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন কবি জাহিদুল ইসলাম চাষা।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল শহরের শহীদ মিনারে ৩ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।
৩ দফা দাবি গুলো হলো:
১. ডা: এর ভোগান্তি দূর করতে হবে, অর্থাৎ ডিউটি আওয়ারে হাসপাতালে ডাক্তার থাকবেন তার নিশ্চয়তা চাই।
২. রোগীর সকল পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা হাসপাতালে’ই করতে হবে, এবং ব্যবস্থাপত্র অনুযায়ী সাপ্লাইকৃত ঔষধ দিতে হবে, তার নিশ্চয়তা চাই।
৩. দালাল মুক্ত স্বাস্থ্য সম্মত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ চাই।


















