মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের আশঙ্কায় নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন।
এই পরিস্থিতিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা হুমায়ুন কবির বিমানবন্দরে পৌঁছে টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং তথ্য প্রদানে বিমান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তৎপর রয়েছেন।


















