শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ জানিয়েছেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি সরকার দলীয় পরিচয়ে কাউকে চাঁদাবাজি করতে দেবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে এসে ববি হাজ্জাজ অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক হামলার নির্দেশ দিয়েছেন। হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং এখনও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সেনা ক্যাম্প সরায় পুলিশকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে। চুরি ও ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি, ২০টি পুলিশ বক্স ও পুলিশের টহল গাড়ি বাড়ানো হবে। প্রত্যেক আহত নেতাকর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


















