প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরব–এর রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
রোববার বেলা ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়–এর মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে বেলা ১২টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর তৃতীয় টার্মিনাল সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভা শেষে বেলা সাড়ে ১২টার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
এর আগে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান।


















