ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে তিনি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।
ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইউনূস সবাইকে এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।
গুলশান এলাকা ঢাকা-১৭ নির্বাচনি আসনের অংশ এবং এটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। এর আগে সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


















