সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বাহিনীটির নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, র্যাবের নাম পরিবর্তনের বিষয়ে ইতোমধ্যে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।
সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে


















