দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন,
“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর রহম করুন, ক্ষমা করুন এবং তাকে তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।”
তিনি আরও লেখেন, বেগম খালেদা জিয়ার পরিবার-
পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের মহান আল্লাহ যেন সবরে জামিল দান করেন। আমিন।
উল্লেখ্য, ৮০ বছর বয়সে বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


















