ইমাম হাসান সোহান, ভ্রাম্যমাণ সংবাদদাতা:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের ডাঃ আনোয়ার শামসুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে স্কুলের অফিস কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে চোরেরা স্টিলের আলমিরা ভেঙে একটি প্রজেক্টর, নগদ টাকা ও কেবল নিয়ে গেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চোরেরা অফিস কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে স্টিলের আলমিরা ভেঙে Epson ব্র্যান্ডের একটি প্রজেক্টর (মডেল: H982C, EB-X49EPIL) নিয়ে যায়। এছাড়া শোকেজের ড্রয়ারে রাখা কিছু নগদ টাকা এবং কক্ষে থাকা এক ব্যাগ কেবলও নিয়ে যায় চোরেরা।
এ ঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়রা বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


















