জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষের ওপর হিটলারের মতো নিপীড়ন ও গ্রেপ্তারের ভয় দেখাচ্ছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আওয়ামী লীগের নেতা-কর্মীদের আদালত থেকে মৃত অবস্থায় বের করা হচ্ছে। দেশে নাৎসিইজম কায়েম করা হচ্ছে।”
তিনি আরও বলেন, নেতা-কর্মীদের মিথ্যা মামলা ও হামলার হুমকি দিয়ে নির্বাচনী মাঠ থেকে দূরে রাখা হচ্ছে। জি এম কাদের দাবি করেন, “মামলা নিয়ে বাণিজ্য করা হচ্ছে, ৯৯ শতাংশ মামলা মিথ্যা।”
জাতীয় পার্টি চেয়ারম্যানের মতে, গণভোটের পদ্ধতি অসাংবিধানিক ও অবাস্তব, এবং তিনি জনগণকে গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানান।
দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ১৯৬ জন জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন বৈধ পেয়েছেন।


















