টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে ধনবাড়ী পৌরসভার পলাশতলী এলাকায় অবস্থিত মেসার্স জান ফুড প্রোডাক্টস কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
কারখানার মালিক মিজানুর রহমান (পিতা—মৃত আব্দুস সামাদ), সাং—পলাশতলী, থানা ধনবাড়ী, জেলা টাঙ্গাইল।
স্থানীয়রা আগুনের খবর পেয়ে দ্রুত ধনবাড়ী ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আশপাশের এলাকা রক্ষা পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
ঘটনার খবর পেয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরজাহান আক্তার সাথী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন। এ সময় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান এবং সদস্য রাকিব হাসান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার জন্য আবেদন করতে পরামর্শ দেওয়া হয়।


















