ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এনসিপি নেতা তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।
এর আগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।


















