Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    প্রথম ছয় মাসে ১৭৭ গণমাধ্যমে ৬৮১টি ভুল প্রতিবেদন শনাক্ত: রিউমর স্ক্যানার

    বিসিকে নবনিযুক্ত চেয়ারম্যানকে বরণ, বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশত

    শিক্ষিকা বিউটি পালকে নিয়ে যা বললেন রিয়াজুল রিজু

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বাংলাদেশ

    শেখ হাসিনাকে ১০০ কোটি টাকার ঘুষ: সিমিন রহমান তদন্তাধীন

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    ভাই হত্যার মামলা ও বিভিন্ন জালিয়াতি-প্রতারণার অভিযোগ ‘ধামাচাপা দিতে’ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘১০০ কোটি টাকা ঘুষ’ দেওয়ার অভিযোগে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    চলতি মাসের প্রথম সপ্তাহে সংস্থার একজন উপপরিচালককে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দুদক সূত্র বলছে, ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

    দুদকের একটি ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সিমিন রহমানের বিরুদ্ধে ‘হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণা’–সংক্রান্ত একাধিক মামলা নিষ্পত্তি করতে সাবেক প্রধানমন্ত্রীর কাছে বড় অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
    এর আগে প্লট দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

    অন্যদিকে ব্যবসায়ী গোষ্ঠী ট্রান্সকমের মধ্যে পারিবারিক বিরোধ তীব্র আকার ধারণ করে যখন লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হক তার বড় বোন সিমিন রহমানের বিরুদ্ধে ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগে মামলা করেন।

    ২০২৪ সালের ২১ মার্চ গুলশান থানায় করা সেই মামলায় সিমিন রহমান, তার ছেলে এবং ট্রান্সকম গ্রুপের হেড অব ট্রান্সফরমেশন যারাইফ আয়াত হোসেনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। মামলার পটভূমিতে জানা যায়, ২০২৩ সালের ১৬ জুন গুলশানের বাসার শোয়ার ঘর থেকে আরশাদ ওয়ালিউর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়।

    মামলার পর হাইকোর্ট ২০২৪ সালের ৩১ মার্চ সিমিন রহমানসহ তিনজনকে দেশে ফেরার ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
    এর আগে শাযরেহ হক তার পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে শেয়ার হস্তান্তর–সংক্রান্ত তিনটি মামলা করেছিলেন। ওই মামলাগুলোতে ট্রান্সকমের পাঁচজন কর্মকর্তা গ্রেপ্তার হন এবং পিবিআই গুলশানে ট্রান্সকমের হেড অফিস থেকে বেশ কিছু নথি জব্দ করে।

    ২০২০ সালের ১ জুলাই ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমান মারা যাওয়ার পর তার স্ত্রী শাহনাজ রহমান চেয়ারম্যান এবং বড় মেয়ে সিমিন রহমান গ্রুপের সিইও হন। আর ছোট মেয়ে শাযরেহ হক পরিচালকের দায়িত্বে থাকেন। পারিবারিক এই দ্বন্দ্বের জের ধরেই মামলাগুলো সামনে আসে। নতুন করে ওঠা ঘুষের অভিযোগ নিয়ে ট্রান্সকম গ্রুপের মিডিয়া, লিগ্যাল, জনসংযোগ বিভাগ কিংবা কোম্পানি সচিবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

    বছরের শেষ বা ২০২৭-এর শুরুতে স্থানীয় সরকার নির্বাচন

    জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

    পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

    বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

    সাভারে অটোরিকশাসহ আটক ছিনতাই চক্রের সদস্য

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    ২৯ জুলাই থেকে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.