বাংলাদেশ জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। দলটি জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই কর্মসূচি ঘোষণা করেন নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকা, পরের দিন বিভাগীয় শহর এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ তাহের আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থান ব্যর্থতায় শেষ হতে পারে। একই দাবিতে অন্যান্য দলও আন্দোলনে নামতে পারে, তবে সেটিকে এখনই যুগপৎ আন্দোলন বলা যাবে না। তিনি উল্লেখ করেন, জুলাই চেতনায় বিশ্বাসী অন্যান্য দলের সঙ্গে আলোচনা চলছে।


















